প্রকাশিত: Sat, Mar 2, 2024 5:54 AM আপডেট: Sun, Jun 7, 2026 1:51 AM
[১]বেইলি রোডে অগ্নিকাণ্ড, ফায়ার এক্সিট না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ
সালেহ্ বিপ্লব: [২] শেখ হাসিনা রাজধানীর বেইলী রোডের বাণিজ্যিক ভবনে অগ্নি নির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার রাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে এই পর্যন্ত ৪৬ জন নিহত ও বহু আহত হবার খবর পাওয়া পাওয়া গেছে। বাসস
[৩] প্রধানমন্ত্রী বলেন, আমরা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন যার কোনো অগ্নি নির্গমন পথ বা ব্যবস্থা নেই।
[৪] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইঞ্জিনিয়ার এবং মালিকদের গাফিলতি থাকে। এসব ক্ষেত্রে সচেতনতা খুব প্রয়োজন। আমি বারবার অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিচ্ছি। কিন্তু সেটা কেউ মানে না।
[৫] প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা পণ্য আমদানি করে তারা বীমা করতে চান না। দুর্ঘটনা এড়াতে বীমা দরকার। যখন দুর্ঘটনা ঘটে তখন মাথায় হাত দিয়ে বসে থাকে। তাই বীমা সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। বীমা করলে মানুষ কী কী সুবিধা পাবে, সেসব বিষয় জানাতে হবে।
[৫.১] তিনি বলেন, বাংলাদেশকে জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বীমা প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি এড়াতে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য যে বীমার ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটা করায় বাবা-মায়ের ভালো হয়েছে।
[৬] বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা জানান সবাইকে। স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কথা। মহান স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা দিবসের কথা বলেন।
[৭] বীমা কোম্পানিতে বঙ্গবন্ধুর কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই বীমা অফিসে বসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা প্রণয়ন করেছিলেন। স্বাধীনতার পর বীমা শিল্প পুনর্গঠন ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতির পিতার অবদান তুলে ধরেন শেখ হাসিনা।
[৮] ১৯৬০ সালের ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ শুরু করেন। তাই সরকার প্রতি বছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। দিবসকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
[৯] প্রধানমন্ত্রী বীমার দাবি মেটানোর ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, একটি গার্মেন্টসে এক শ্রমিককে ২০ হাজার টাকা দিয়ে আগুন লাগিয়ে ৪০ কোটি টাকা বীমা দাবি করা হয়েছিল। এই ক্ষেত্রে অনেক সময় বীমা কোম্পানির লোকজন যারা তদন্তে যান তাদেরকেও ম্যানেজ করার অভিযোগ রয়েছে। তিনি যথাযথ তদন্তপূর্বক অর্থ ছাড় করারও পরামর্শ দেন।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট